মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা: মৃত ৬৪, নিখোঁজ অন্তত ৬৫

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা: মৃ’ত ৬৪, নি’খোঁ’জ অন্তত ৬৫

আন্তর্জাতিক

মেক্সিকোর দক্ষিণাঞ্চল ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে। রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া মৌসুমি ঝড়বৃষ্টির কারণে নদী ও বিভিন্ন জলাধারের পানি উপচে পড়ে এবং অনেক এলাকায় ভূমিধস ঘটেছে।

এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে, এবং অন্তত ৬৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া প্রায় ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ বন্যার কারণে বহু গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা তৎপর, এবং দুর্গত এলাকা থেকে আটকে পড়া মানুষদের সরানো হচ্ছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়েছে।

সরকারি ও স্থানীয় কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।