বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা দেন।

তৌফিকুর রহমান জানান, “তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে এবং কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই এটি বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।”

এর আগে, গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।