দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে ভক্তদের উদ্বিগ্ন করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সেই কঠিন সময়ে চিকিৎসার ধকল এবং শারীরিক যন্ত্রণা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। বরং দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়াল-এর সঙ্গে সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিয়েছেন।
সম্প্রতি বলিউড শো ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে হিনা ও রকির উপস্থিতি ঘিরেই নতুন গুঞ্জন শুরু হয়েছে। শো-এর সঞ্চালক মুনাওয়ার ফারুকী হঠাৎ হিনাকে সন্তান বিষয়ক পরামর্শ দিতে শুরু করলে দর্শক ও অনুরাগীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—এটি কি শুধুই কথার ছলে, নাকি কোনো ইঙ্গিত?
জল্পনায় আরও জোর এসেছে হিনার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। রবিবার তিনি ঢিলেঢালা সালোয়ার-কামিজ পরে কিছু ছবি শেয়ার করেছেন। কিছু ভক্ত মনে করছেন, ওড়না দিয়ে তিনি হয়তো শারীরিক পরিবর্তন আড়াল করার চেষ্টা করেছেন। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি অভিনেত্রী।
উল্লেখ্য, হিনা আগেও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। একবার তিনি হাসপাতাল থেকে লিখেছিলেন, ‘প্রতিটি মুহূর্ত যন্ত্রণার হলেও মানসিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।’
এখন প্রশ্ন একটাই—এই জল্পনা কি সত্যি কোনো সুখবরের ইঙ্গিত, নাকি নিছক কল্পনা? সময়ই তার উত্তর দেবে।
