রমজানের প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে আ'গু'ন, লেবু-সবজির দাম দ্বিগুণেরও বেশি

রমজানের প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে আ’গু’ন, লেবু-সবজির দাম দ্বিগুণেরও বেশি

ঢাকা দেশ জুড়ে

রমজানের প্রথম দিনেই সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই অধিকাংশ পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিশেষ করে লেবু, সবজি, ছোলা, খেজুর ও মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

লেবুর দাম দ্বিগুণ, সবজি শতকের ঘরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে এক হালি লেবু স্থানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫২ থেকে ৭০ টাকা। বেগুন, কাঁচা মরিচ ও শসার দামও ১০০ টাকার ওপরে উঠেছে।

রমজানে বহুল ব্যবহৃত ছোলা মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। ইফতারের অন্যতম প্রধান উপকরণ খেজুর ৩০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এছাড়া ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। গরুর মাংসের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।

বিক্রেতা ও ক্রেতাদের ভিন্ন মত বিক্রেতাদের দাবি, রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে সেই তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে তদারকি জোরদার না থাকায় অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, রমজানে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি ও সরবরাহ নিশ্চিত করা জরুরি।