গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার খবর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।
ঘটনার পর অভিযোগ ওঠে, লাগেজে মদ পাওয়া গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়। সংবাদ প্রকাশের পর অভিনেত্রী সমালোচনার মুখে পড়েন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, “কিছুদিন আগে আমাকে মিথ্যা মামলায় হয়রানির চেষ্টা করা হয়েছিল, তবে আদালত আমাকে অব্যাহতি দিয়েছে।”
অভিনেত্রী আরও বলেন, নতুন কাজে মনোযোগ দেয়ার সময় আবারও মানহানি করার চেষ্টা হচ্ছে। তিনি প্রযুক্তির অপব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিওর বিপদ নিয়েও সতর্ক করেন।
মেহজাবীন জানান, তিনি কেবল নিজের পেশাগত কাজ নিয়ে এগোতে চান এবং বিতর্ক নয়, কাজের মাধ্যমে পরিচিতি রাখতে চান।
