সারা দেশে আজও কম-বেশি বৃষ্টির আভাস

সারা দেশে আজও কম-বেশি বৃষ্টির আভাস

জাতীয়

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় কোথাও হালকা, কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, যেখানে ৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।