ফিফা নিশ্চয়তা না দিলে বিশ্বকাপে নাও খেলতে পারে ইরান

ফিফা নিশ্চয়তা না দিলে বিশ্বকাপে নাও খেলতে পারে ইরান

খেলাধুলা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে পর্যাপ্ত নিশ্চয়তা না পেলে বিশ্বকাপে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি Mehdi Taj জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকালে ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে কোনোভাবে অপমান করা হবে না—এমন নিশ্চয়তা দিতে হবে ফিফাকে। তা না হলে তারা অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করবে।

এর আগে কানাডায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সভায় যোগ দিতে গিয়ে জটিলতায় পড়েন মেহদি তাজ ও তার প্রতিনিধিদল। শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি পেলেও পরিস্থিতিকে অসম্মানজনক মনে করে তারা সফর বাতিল করে ফিরে আসেন।

তাজের দাবি, কানাডা কর্তৃপক্ষের অনুমতি ছিল অনিচ্ছাকৃত এবং পুরো ঘটনাটি তাদের জন্য অস্বস্তিকর অভিজ্ঞতা ছিল। তাই তিনি ও তার সহকর্মীরা ইস্তাম্বুলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে এর আগেও যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে ভিসা না পাওয়ার ঘটনা ঘটে, যা ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ফুটবল অঙ্গনেও পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।