টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা দেশ জুড়ে

গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নার্গিস আক্তার ওই এলাকার আলাল উদ্দিনের মেয়ে। অভিযানের সময় তার হেফাজত থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।