জাপানের কুমামোতোতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের কুমামোতোতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক

জাপানের কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর এক মিটার উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.১ রিখটার স্কেলে নির্ধারণ করা হয়েছে। এর জেরে উপকূলীয় এলাকায় এক মিটার (প্রায় ৩.২৮ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।