দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৪

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৪

জাতীয়

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামের নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেলেও, এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯০৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর বা শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।