বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ঢাকায় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সফররত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল পৌঁছালে বৈঠক শুরু হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময়ের কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার (৩ আগস্ট) রাতে তিনি ঢাকায় পৌঁছান।
