অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

জাতীয়

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা ক্রমেই বাড়ছে। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অন্যতম প্রধান ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও ভারত অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া শুভেচ্ছা বার্তাও পড়ে শোনান ভারতীয় হাইকমিশনার। পরে যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।