ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটির দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেওয়ার নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

দূতাবাস সতর্ক করে বলেছে, ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারী অযোগ্য হতে পারেন।

তাই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের আবেদনপত্রে প্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য সঠিকভাবে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।