বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩ পদে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩ পদে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

চাকরির খবর দেশ জুড়ে

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে ১৪ ও ১৬ গ্রেডের তিন ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

১. পদের নাম: হিসাবরক্ষক
– পদসংখ্যা: ২১টি
– গ্রেড: ১৪
– বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

২. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী
– পদসংখ্যা: ৯টি
– গ্রেড: ১৬
– বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

৩. পদের নাম: ব্যক্তিগত সহকারী
– পদসংখ্যা: ৩টি
– গ্রেড: ১৬
– বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

 আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের টেলিটক নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে ভিজিট করুন: https://bhtpa.teletalk.com.bd

আবেদনের সময়সীমা

– আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
– আবেদন জমাদানের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা

নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে ভিজিট করুন: https://www.bhtpa.gov.bd