ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় রাজনীতি

সন্তানহারা মায়ের আহাজারি ও রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যেই বিচারের আগেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, পাশের দেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফ্যাসিবাদের উপাদান আবারও বাংলার মাটিতে ফিরে আসুক, তা দেশের মানুষ চায় না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কারণে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালে তরুণ সমাজ ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছে।

দেশের গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি।