রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার

জাতীয়

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে ‘সুইডেন আসলামকে’ গ্রেফতার করেছে পুলিশ। দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন সুইডেন আসলাম। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে ৯টি হত্যাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। তিনি পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন।

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। কারাগার থেকে মুক্তির প্রায় দুই বছর পর এবার বিদেশে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হলো।