১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের ভয়ের পরিবেশ প্রতিরোধের আহ্বান দুলুর

১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের ভয়ের পরিবেশ প্রতিরোধের আহ্বান দুলুর

জাতীয়

১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে, তা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে হত্যা করেছেন। একজন হত্যাকারী কোনোভাবেই পাসপোর্ট পেতে পারেন না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গোপালগঞ্জ ও মাদারীপুরে নাশকতা চালালেও সরকার তাদের দমনে কঠোর পদক্ষেপ নেয়নি।

এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন তিনি। দুলু বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল।