বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

কর্মীদের পরিবার গঠনে উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। প্রতিষ্ঠানটিতে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করলে ৫০ হাজার দিরহাম আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম নিলে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দুবাইয়ের […]

সম্পূর্ণ পড়ুন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। প্রতিনিধিদলে আরও থাকছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. […]

সম্পূর্ণ পড়ুন
১০ বছর ‘জয় বাংলা–বাংলাদেশ জিন্দাবাদ’ বললে বিচারক হওয়া যাবে না: আসিফ নজরুল

১০ বছর ‘জয় বাংলা–বাংলাদেশ জিন্দাবাদ’ বললে বিচারক হওয়া যাবে না: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, টানা ১০ বছর দলীয় স্লোগান—‘জয় বাংলা’ কিংবা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললে কেউ বিচারক হওয়ার যোগ্য হতে পারেন না। তিনি জানান, বর্তমানে বিচার বিভাগের সব ক্ষমতা উচ্চ আদালতের হাতেই ন্যস্ত রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন’ শীর্ষক […]

সম্পূর্ণ পড়ুন
ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর বিল থেকে স্কুলছাত্রী সুরাইয়ার ম'র'দে'হ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর বিল থেকে স্কুলছাত্রী সুরাইয়ার ম’র’দে’হ উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর একটি বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার জন্তিহার ও পার্শ্ববর্তী নলুয়া গ্রামের সংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুরাইয়া খাতুন ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর […]

সম্পূর্ণ পড়ুন
ইসিতে ছাত্রদলের প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি

ইসিতে ছাত্রদলের প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি

পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা এবং নির্বাচন কমিশনের ওপর বিশেষ […]

সম্পূর্ণ পড়ুন
মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের […]

সম্পূর্ণ পড়ুন
কাদের-পরশ-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

কাদের-পরশ-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক […]

সম্পূর্ণ পড়ুন
আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল আজ: সেনেগালের মুখোমুখি স্বাগতিক মরক্কো

আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল আজ: সেনেগালের মুখোমুখি স্বাগতিক মরক্কো

আফ্রিকান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আফ্রিকা কাপ অব নেশন্স (AFCON)-এর মেগা ফাইনাল আজ। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল মুখোমুখি হবে স্বাগতিক মরক্কোর। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মরক্কোর রাজধানী রাবাতের প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এই ফাইনালকে ঘিরে শুধু শিরোপার লড়াই নয়, বরং ইতিহাস, পরিসংখ্যান এবং পশ্চিম ও […]

সম্পূর্ণ পড়ুন
গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা: ইউরোপের ৮ দেশের পণ্যে ১০% শুল্ক আরোপ ট্রাম্পের

গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা: ইউরোপের ৮ দেশের পণ্যে ১০% শুল্ক আরোপ ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আপত্তি জানানোয় ইউরোপের আটটি দেশের রফতানি পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো— ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন। শনিবার (১৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, এসব দেশের যুক্তরাষ্ট্রে রফতানি […]

সম্পূর্ণ পড়ুন
বিশ্বকাপ ট্রফি দেখে জামাল বললেন ‘ডেনমার্ক না পারলে ব্রাজিল জিতুক’

বিশ্বকাপ ট্রফি দেখে জামাল বললেন ‘ডেনমার্ক না পারলে ব্রাজিল জিতুক’

বিশ্বকাপ ট্রফি প্রথমবারের মতো কাছ থেকে দেখার সুযোগ পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কোকা-কোলার বিশ্বভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছায় বহুল কাঙ্ক্ষিত এই ঐতিহাসিক ট্রফি। ট্রফি বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন জামাল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমকে জামাল ভূঁইয়া বলেন, […]

সম্পূর্ণ পড়ুন