জীবনে এমনও পুরুষ এসেছে যারা ছিলেন হিংস্র ও অমানবিক : বাঁধন

জীবনে এমনও পুরুষ এসেছে যারা ছিলেন হিংস্র ও অমানবিক : বাঁধন

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি সামাজিক মাধ্যমে জীবনের পুরুষদের প্রভাব ও অভিজ্ঞতা নিয়ে খোলাখুলিভাবে লিখেছেন। অভিনেত্রী স্পষ্ট করেছেন, তার আপত্তি পুরুষদের প্রতি নয়, বরং সমাজে প্রচলিত পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতি। “আমার জীবনের পুরুষরা” শিরোনামে পোস্টে বাঁধন লিখেছেন, “অনেকে ভাবেন আমি পুরুষদের পছন্দ করি না। এটা সত্যি নয়। আমি যা পছন্দ করি না, তা হলো […]

সম্পূর্ণ পড়ুন
পোশাক শিল্পে গ্যাস সংকট রপ্তানি ও অর্থনীতিকে হু'ম'কি'তে ফেলেছে : মাহমুদ হাসান

পোশাক শিল্পে গ্যাস সংকট রপ্তানি ও অর্থনীতিকে হু’ম’কি’তে ফেলেছে : মাহমুদ হাসান

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না হওয়া এবং পর্যাপ্ত চাপ বজায় না থাকায় দেশের অনেক পোশাক কারখানা তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। এর ফলে রপ্তানি খাত ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ছে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল […]

সম্পূর্ণ পড়ুন
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীনে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীনে

বৃহস্পতিবার (২১ আগস্ট) সরকারি সফরে চীন গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিটি সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের সময় সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুদেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের জন্য মতবিনিময় […]

সম্পূর্ণ পড়ুন
আজমেরী হক বাঁধন: “পুরুষদের নয় আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে”

আজমেরী হক বাঁধন: “পুরুষদের নয় আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে”

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় ছাড়াও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি আগে বৈষম্যবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার পাশে রাজপথে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন বাঁধন। সর্বশেষ পোস্টে তিনি পুরুষদের প্রতি নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেকেই মনে করেন তিনি পুরুষদের অপছন্দ করেন, কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। বাঁধন বলেন, “আমি পুরুষদের অপছন্দ করি […]

সম্পূর্ণ পড়ুন
গাজায় ইসরায়েলের স্থল অভিযান ৮১ ফিলিস্তিনি নি'হ'ত

গাজায় ইসরায়েলের স্থল অভিযান ৮১ ফিলিস্তিনি নি’হ’ত

গাজা সিটি দখলের লক্ষ্যে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বুধবার (২০ আগস্ট) উপত্যকাজুড়ে চলমান হামলায় অন্তত ৮১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে। গাজার শাতি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন, তাদের মধ্যে শিশুও রয়েছেন। জয়তুন ও জাবালিয়া এলাকায় ইসরায়েলের পদাতিক সেনারা নির্বিচার তাণ্ডব […]

সম্পূর্ণ পড়ুন
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির ফলে রাষ্ট্রীয় পদমর্যাক্রম মামলার রিভিউ এর রায় পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন। গতকালও রায়ের কথা ছিল, তবে মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবীকে আপিল বিভাগ পরিবর্তনের দরখাস্ত দেয়ার কথা থাকায় রায়ের জন্য আজকের […]

সম্পূর্ণ পড়ুন
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মা'রা গেছেন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মা’রা গেছেন

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। বয়স হয়েছিল ৮৮ বছর। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্য তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে। ফ্রাঙ্ক ক্যাপ্রিও প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর একদিন আগেও তিনি নিজের শারীরিক অবস্থার বিষয়ে সবাইকে অবহিত করে প্রার্থনার অনুরোধ করেছিলেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। […]

সম্পূর্ণ পড়ুন
জনগণের মতামত ছাড়া পিআর পদ্ধতি চাপানো ঠিক নয়: নজরুল ইসলাম খান

জনগণের মতামত ছাড়া পিআর পদ্ধতি চাপানো ঠিক নয়: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের মতামত ছাড়া পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, “সবাই গণতন্ত্র অনুশীলন করে। তবে একেক দেশে একেকভাবে এটি বাস্তবায়িত হয়। পিআরও […]

সম্পূর্ণ পড়ুন
দেশি মাছ রক্ষায় জলাশয় সংরক্ষণে জোর দিলেন মৎস্য উপদেষ্টা

দেশি মাছ রক্ষায় জলাশয় সংরক্ষণে জোর দিলেন মৎস্য উপদেষ্টা

দেশি মাছের প্রজাতি রক্ষা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “সারা দেশের জলাশয়গুলো চিহ্নিত করে দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।” বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) মিলনায়তনে ‘টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির […]

সম্পূর্ণ পড়ুন
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করেনি ১ লাখের বেশি শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করেনি ১ লাখের বেশি শিক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের প্রথম ধাপ শেষ হয়েছে। এই ধাপে সারাদেশে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। অথচ চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এর মধ্যে কারিগরি শিক্ষায় উত্তীর্ণ প্রায় এক লাখ শিক্ষার্থী বাদ দিলে দেখা যায়, এক লাখের বেশি শিক্ষার্থী […]

সম্পূর্ণ পড়ুন