শ্রীলঙ্কায় প্রাণহানি বাড়ছেই

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। এছাড়া মাহিন্দা রাজাপাকসেসহ দেশটির মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে আগুন দিয়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ক্ষমতাসীন এক এমপি ও এক বিক্ষোভকারীও রয়েছেন। এছাড়া আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার (৯ মে) দেওয়া কারফিউয়ের […]

সম্পূর্ণ পড়ুন

ভয়াবহ আগুন শাহরুখ খানের বাড়ির সামনের বহুতল ভবনে

ভারতের মুম্বাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো মান্নতের অদূরে একটি ২১তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাগা ওই আগুনে নেভাতে কাজ করে দমকল বাহিনীর ৮টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার। শাহরুখের বাংলোর কাছে ওই বহুতলটির ১৪তলায় সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে আগুন দেখতে পাওয়া যায়। […]

সম্পূর্ণ পড়ুন

যুক্তরাষ্ট্রের তৈরি রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পূর্ব ইউক্রেনের জোলোতো নামক স্থানে অবস্থিত কাউন্টার-ব্যাটারি রাডার স্টেশন ধ্বংস করেছে রুশ বাহিনী। খবর আল জাজিরার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এ স্টেশনে যুক্তরাষ্ট্রের তৈরি কাউন্টার-ব্যাটারি রাডার ব্যবস্থা ছিল। তবে রাশিয়ার এমন দাবির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। তাছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি রাডার ব্যবস্থঞা ধ্বংস করে দেওয়ার যে দাবি রাশিয়া করেছে, সে […]

সম্পূর্ণ পড়ুন

হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। জেদ্দার বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালটিতে প্রাথমিক পর্যবেক্ষণের পর তার কোলনোস্কপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। স্থানীয় সময় রোববার হাসপাতালটিতে সৌদি বাদশাহর এ পরীক্ষা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়, কোলনোস্কপির […]

সম্পূর্ণ পড়ুন

পবিত্র কুরআনের হাফেজ হলেন পরিবারটির ছোট থেকে বড় সবাই

আন্তর্জাতিক ডেস্ক: এই তো বেশ কয়েক দিন আগেই ফিলিস্তিনের গাজা উপত্যকার আসলিম পরিবার তার সর্ব কনিষ্ট সদস্যের হিফজ সমাপনী উদযাপন করল। এর মাধ্যমেই পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করল পরিবারটির ছোট থেকে বড় সবাই। এদিকে গত সপ্তাহের শুরুতে তাদের হিফজ উদযাপনের সম্মিলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। আলজাজিরাও বিষয়টি নিয়ে পৃথক পৃথক […]

সম্পূর্ণ পড়ুন

১৯৪৫ সালে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে: পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে সোমবার এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপি ও এনডিটিভির। ‘প্রতিবেশি দেশের মানুষদের মুক্ত করতে […]

সম্পূর্ণ পড়ুন

কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩১

কিউবার রাজধানী হাভানার পাঁচ তারকা হোটেল সারাতোগায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর ইউএনবির। এর আগে শুক্রবার প্রাকৃতিক গ্যাস লিক হওয়ায় ৯৬ রুমের হোটেলটিতে বিস্ফোরণ ঘটে। পুরাতন হাভানার ১৯ শতকে তৈরি এই স্থাপনাটিতে বিস্ফোরণের সময় কোনও পর্যটক ছিল না। মহামারির দুই বছর হোটেলটি বন্ধ ছিল, […]

সম্পূর্ণ পড়ুন

যুক্তরাষ্ট্রফেরত দম্পতিকে খুন করে ৯ কেজি সোনা লুট

মাতৃভূমির টানে ফেরাটাই যেন কাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক দম্পতির। স্বদেশে ফিরেই খুন হয়েছেন তারা। আর এ দম্পতিকে খুন করার অভিযোগ উঠেছে তাদের গাড়িচালক ও তার বন্ধুর বিরুদ্ধে। অবশেষে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তারা নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনাটি ঘটেছে গত ৭ মে ভারতের চেন্নাইয়ে। ওইদিনেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন শ্রীকান্ত (৬০) এবং […]

সম্পূর্ণ পড়ুন

ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় অশনি, শঙ্কা কাটছে বাংলাদেশের

আজও শক্তিশালী অবস্থানে থাকবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আস্তে আস্তে এটি দুর্বল হয়ে ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। তাতে অশনি নিয়ে শঙ্কা কাটছে বাংলাদেশের। সোমবার (৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সর্বশেষ তথ্যানুযায়ী যেভাবে ছিল এখনও সেভাবেই আছে ঘূর্ণিঝড় অশনি। যেভাবে […]

সম্পূর্ণ পড়ুন

শ্রীলঙ্কায় আবার জরুরি অবস্থা

প্রতিবাদ বিক্ষোভে প্রকম্পিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আবার জরুরি অবস্থা জারি করেছেন। পরিস্থিতি সামাল দিতে আইন-শৃংখলা ও নিরাপত্তা বাহিনীর হাতে ব্যাপক ক্ষমতা দিতে এ নিয়ে গত পাঁচ সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয় দফা জরুরি অবস্থা জারি হলো। শুক্রবারই সরকারের পদত্যাগের দাবিতে ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে গোটা শ্রীলঙ্কা। ধর্মঘটের কারণে […]

সম্পূর্ণ পড়ুন