রাজউক প্লট দুর্নীতি মা'ম'লা'য় সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কা'রা'দ'ণ্ড

রাজউক প্লট দুর্নীতি মা’ম’লা’য় সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কা’রা’দ’ণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ […]

সম্পূর্ণ পড়ুন
তফসিলের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে নির্বাচন কমিশন

তফসিলের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও […]

সম্পূর্ণ পড়ুন
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সিইসি নাসির উদ্দিন

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সিইসি নাসির উদ্দিন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলার সার্বিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যদিও এখনো তা পুরোপুরি নিখুঁত নয়। বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া […]

সম্পূর্ণ পড়ুন
চানখারপুলে ৬ হ'ত্যা মা'ম'লা'য় দ্বিতীয় দিনের জেরা

চানখারপুলে ৬ হ’ত্যা মা’ম’লা’য় দ্বিতীয় দিনের জেরা

চানখারপুলে ৬ জন হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। পাশাপাশি আজই আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ চানখারপুল হত্যা মামলার এই জেরা চলছে। মামলাটিতে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই মাসের আহতরা, চিকিৎসক এবং একজন উপদেষ্টাসহ ২৪ জন […]

সম্পূর্ণ পড়ুন
জুলাই হ'ত্যা মা'ম'লা'য় ১ম চার্জশিট দিয়েছে ডিএমপি, আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা

জুলাই হ’ত্যা মা’ম’লা’য় ১ম চার্জশিট দিয়েছে ডিএমপি, আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট দাখিল করেছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আসামি দেখানো হয়েছে। প্রসঙ্গত, আজকের মধ্যে আরও একটি চার্জশিট দাখিল করার কথা রয়েছে। মূলত রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষ করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় […]

সম্পূর্ণ পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ম্যানুয়াল লটারির মাধ্যমে পুলিশ সুপারদের নির্বাচন সম্পন্ন হয়। প্রজ্ঞাপন জারি করে শিগগিরই তাদের পদায়ন করা হবে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি […]

সম্পূর্ণ পড়ুন
গণভোট অধ্যাদেশ ২০২৫: বিশেষ বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন আলোচনা

গণভোট অধ্যাদেশ ২০২৫: বিশেষ বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন আলোচনা

গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টায় বৈঠক শুরু হয়। এর আগে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করেছিল। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত গ্রহণের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের […]

সম্পূর্ণ পড়ুন
২১টি আইন সংস্কারের কথা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

২১টি আইন সংস্কারের কথা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

সংস্কার মানে শুধু সংবিধান সংশোধন নয়, রাষ্ট্রের বিভিন্ন খাতেই বহু সংস্কার হয়েছে — এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. আসিফ নজরুল বলেন, “সংস্কার করতে হলে বাস্তবসম্মত হতে হবে। অতিরিক্ত সংস্কার করতে […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশ সফরে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে: দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি

বাংলাদেশ সফরে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে: দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করেছে। রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ–ভুটান যৌথ বিবৃতিতে বলা হয়, শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তোবগেকে প্রধান উপদেষ্টা […]

সম্পূর্ণ পড়ুন
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টানির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বেড়ে যাবে। রবিবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র […]

সম্পূর্ণ পড়ুন