এস. এস. সি. ছাত্রী-কে গাড়িতে তুলে নিয়ে ছুটলো পুলিশ।

ভুল করে ভুল কেন্দ্রে চলে আসে উদয়ন স্কুলের শিক্ষার্থী মীম। তার কেন্দ্র ছিল উত্তরা গার্লস স্কুলে। কিন্তু সে চলে আসে উত্তরা বয়েজ স্কুলে। তখন তার চোখে মুখে শঙ্কা। পুলিশ ঘটনাটি জানতে পারলে তাকে তোলা হয় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের গাড়িতে। পৌঁছে দেওয়া হয় তার নির্দিষ্ট কেন্দ্রে। একইভাবে ভুল করে বাসায় প্রবেশপত্র […]

সম্পূর্ণ পড়ুন

নতুন আইজিপি হচ্ছেন র‍্যাব ডিজি আব্দুল্লাহ আল-মামুন

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নতুন আইজিপির তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও আবদুল্লাহ আল-মামুন অনেকটাই এগিয়ে। বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া র‌্যাবের পরবর্তী মহাপরিচালকের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। র‌্যাবের ডিজির তালিকায় পুলিশ সদর […]

সম্পূর্ণ পড়ুন

কারসাজিতে সাকিবের এক কোটি শেয়ার

পুঁজিবাজার কারসাজিতে জড়িতদের সঙ্গে নাম এসেছে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত কমিটি। শুধু সাকিবের নামেই এক কোটি চার লাখ শেয়ার লেনদেনের হিসাব মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে এ তথ্য উঠে এসেছে। তদন্ত সূত্রে জানা […]

সম্পূর্ণ পড়ুন

দ্বাদশ জাতীয় নির্বাচন কবে, জানাল ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে। নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব […]

সম্পূর্ণ পড়ুন

একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, সহকারী স্টেশনমাস্টার-পয়েন্টসম্যান বরখাস্ত

সিগন্যালের ত্রুটির কারণে একই লাইনে মুখোমুখি হয়েও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি ট্রেন। রোববার বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি একই লাইনে ঢুকে পড়ে মুখোমুখি হলে দুর্ঘটনার এ আশঙ্কা দেখা দেয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে সিগন্যাল জটিলতার কারণে কিশোরগঞ্জ […]

সম্পূর্ণ পড়ুন

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের ইনখুরজালি হাজিপুরে সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল […]

সম্পূর্ণ পড়ুন

স্বর্ণের দাম আরও ওপরে উঠল, ভরি ৮৪৫৬৪

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ২৮৩ টাকা। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের নতুন দাম এ ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ ও […]

সম্পূর্ণ পড়ুন

লন্ডনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দেশে আটক ছোট ভাই

লন্ডনে ফেসবুক পেইজ ‘লন্ডন বাংলা চ্যানেল’ ব্যবহার করেন প্রবাসী আব্দুর রব ভুট্টো। সেই পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং গোয়েন্দা সংস্থা নিয়ে সমালোচনা করে একাধিক স্ট্যাটাস দেন প্রবাসী আব্দুর রব ভুট্টো। এই অপরাধে মৌলভীবাজারের কুলাউড়া থেকে ভুট্টোর ভাই আব্দুল মুক্তাদির মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ মনুকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা […]

সম্পূর্ণ পড়ুন

বাবুল আক্তার সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তদন্ত পরেই বোঝা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব জানা যাবে। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে […]

সম্পূর্ণ পড়ুন

ভেন্টিলেশনেই ডা. সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তিনি সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার সহকর্মীরা জানিয়েছেন, ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় এক মাস ধরে সিঙ্গাপুরের চিকিৎসাধীন তিনি। স্বাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, সেবরিনা ফ্লোরার স্বামীর সঙ্গে […]

সম্পূর্ণ পড়ুন