জিএম কাদেরের বক্তব্য নাকচ করে রওশন বললেন, কোনো চাপ নেই, দেশে ফিরব শিগগিরই

জিএম কাদেরের বক্তব্য নাকচ করে দিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বললেন, এখন পুরোপুরি সুস্থ আছি, শিগগিরই দেশে ফিরব। শনিবার থাইল্যান্ডে চিকিৎসাধীন রওশন এরশাদ এক বিবৃতিতে এসব কথা বলেন। একইসঙ্গে তার ডাকা সম্মলেন সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় নেতা হিসেবে এখনও স্পিকারের স্বীকৃতি পাননি জিএম কাদের। তার ভাষ্য, রওশন এরশাদের অসুস্থতার সুযোগ […]

সম্পূর্ণ পড়ুন

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকালে

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ অনুষ্ঠিত হবে। বিকার ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভা […]

সম্পূর্ণ পড়ুন

নির্বাচন ইভিএমে না ব্যালটে হবে তা ঠিক করবে কমিশন: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে কমিশন।       শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর […]

সম্পূর্ণ পড়ুন

বাংলাদেশ-ভারত যৌথ সম্মতিতে যেসব সিদ্ধান্ত হলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঢাকা ও নয়াদিল্লি যৌথ সম্মতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যৌথ বিবৃতির মাধ্যমে উভয়পক্ষ এসব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক […]

সম্পূর্ণ পড়ুন

বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য, এটা ভাঙার নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য। তাদের এই ঐক্য ভাঙার নয়। ঐক্য আছে এবং থাকবে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সোমবার সাংবাদিকদের […]

সম্পূর্ণ পড়ুন

আবারও হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য আবারও হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। রোববার (২৮ আগস্ট ) সন্ধ্যায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির খান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য ম্যাডামকে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে। বিস্তারিত আসছে…

সম্পূর্ণ পড়ুন

বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। সোমবার বিকাল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) নিয়মিত শারীরিক চেকআপের জন্য বিকালে এভার কেয়ার হাসপাতালে যাবেন। গত বছরের ১২ […]

সম্পূর্ণ পড়ুন

২৫ আগস্ট অর্ধদিবস হরতালের ঘোষণা বাম জোটের

জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার বলেছেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী […]

সম্পূর্ণ পড়ুন

বিএনপির সমাবেশে মারামারি, থামাতে গিয়ে বিপাকে নিপুণ রায়

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মারামারি থামাতে গেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর ওপর চড়াও হন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ চলাকালে সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কেরানীগঞ্জের নেতাকর্মীদের পাশে নির্ধারিত স্থানে বিশাল একটি মিছিল নিয়ে অবস্থান নেন […]

সম্পূর্ণ পড়ুন

নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করল সাতদলীয় নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। ‘ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ সংগ্রাম জোরদার করুন’ স্লোগানকে নিয়ে আত্মপ্রকাশ করল এ জোট। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। নতুন এ রাজনৈতিক জোটে আছে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, […]

সম্পূর্ণ পড়ুন