ইসরাইলের আগ্রাসী আচরণ ধর্মযুদ্ধের সূচনা করতে পারে : আরব লীগ

মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে আগ্রাসন চালানোর ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে আরব লীগ। সংগঠনটি বলেছে, ইসরাইলের আগ্রাসী আচরণ ফিলিস্তিনে যে সহিংসতা সৃষ্টি করছে তা ‘ধর্মযুদ্ধে’ রূপ নিতে পারে। ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার বার্ষিকী বা নাকবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে আরব লীগ এ হুঁশিয়ারি দিয়েছে। ইসরাইলি সেনাদের পৃষ্ঠপোষকতায় […]

সম্পূর্ণ পড়ুন

বিটিভি দেখানোর নির্দেশ দেশের সব বিমানবন্দরে

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখানোর নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। রোববার (১৫ মে) বিকেলে চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল একটি সূত্র। চিঠিতে […]

সম্পূর্ণ পড়ুন

সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে বিশাল বিক্ষোভ

পশ্চিমতীরের জেনিনে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলি বাহিনীর একটি কথিত অভিযানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রধান কার্যালয়ের সামনে শনিবার ১৫ হাজার প্রতিবাদকারী ওই বিক্ষোভে অংশ নেন। খবর আরব নিউজের। ২০০০ থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে ৫৫ সাংবাদিককে […]

সম্পূর্ণ পড়ুন

দর্জির ছেলে পিকে যেভাবে মহাদুর্নীতিবাজ

বহুল আলোচিত তিন হাজার ৫০০ কোটি টাকা পাচারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ লোপাটকারী প্রশান্ত কুমার (পিকে) হালদার একজন গরিব দর্জির ছেলে। সাধারণ পরিবারের সন্তান হয়েও প্রশান্ত বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও বিত্ত-বৈভবের মালিক বনে গেছেন। দেশে-বিদেশে তার বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্ল্যাটসহ বিপুল সম্পত্তি রয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে পিকে […]

সম্পূর্ণ পড়ুন

ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনের তথ্য মতে, বাংলাদেশি ছাড়াও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর ১ জন রয়েছেন। তারা ২০ থেকে ৩৮ বছরের। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। উদ্ধার হওয়া […]

সম্পূর্ণ পড়ুন

লকডাউনের মধ্যেই উত্তর কোরিয়ায় ৩ দিনে আক্রান্ত ৮ লাখ

মাত্র তিন দিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট লাখ ২০ হাজার ৬২০ জন। এদের মধ্যে তিন লাখ ২৪ হাজার ৫৫০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। খবর দ্য গার্ডিয়ানের। পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবারই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে শীর্ষ নতা কিম জং উনের প্রশাসন। বৃহস্পতিবার কোভিডে প্রথম […]

সম্পূর্ণ পড়ুন

ইসরাইলের পুলিশ বাহিনীকে তিরস্কার মন্ত্রীর

ফিলিস্তিনে ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে নিহত আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে শুক্রবার জেরুজালেমের একটি খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হয়েছে। ফিলিস্তিন বংশোদ্ভূত এ মার্কিন নাগরিকের মরদেহ চার্চে নেওয়ার পথে দখলদার ইসরাইলি পুলিশ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়া মানুষের ওপর লাঠিচার্জ, স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ইসরাইলের এক মন্ত্রী দেশটির পুলিশের এহেন আচরণের তীব্র ক্ষোভ জানিয়েছেন। দেশটির আঞ্চলিক […]

সম্পূর্ণ পড়ুন

পি কে হালদার ভারতে গ্রেপ্তার

এনআরবি গ্লোবাল ব্যাংকের চাঞ্চল্যকর হাজার কোটি টাকা লোপাট মামলার মূল অভিযুক্ত ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এর আগে, শুক্রবার দিনভর কলকাতা ও উত্তর ২৪ পরগনার অন্তত ৯টি স্থানে অভিযান চালায় […]

সম্পূর্ণ পড়ুন

মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় সাত নেতা ও কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতারের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। শুক্রবার (১৩ মে) লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, টেম্পল ট্রিস […]

সম্পূর্ণ পড়ুন

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের প্রধান ইমরান খান দেশটির নতুন সরকারের কাছে দ্রুত সাধারণ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। ইসলামাদ সমাবেশে যাওয়ার আগে গত শুক্রবার মর্দান রেলস্টেশনে এক জনসভায় দেওয়া ভাষণে ইমরান খান এ দাবি করেন। খবর দ্যা ডনের। ইমরান খান বলেন, পাকিস্তানের মানুষ বিদেশ থেকে আমদানি করা নতুন এ সরকার চায় না। […]

সম্পূর্ণ পড়ুন