শিক্ষার্থীর স্টাম্পের পিটুনিতে শিক্ষকের মৃত্যু

ইভটিজিংসহ নানা উশৃঙ্খলার কারণে শাসন করায় ঢাকায় আশুলিয়ায় উৎপল কুমার সরকার (৩৫) নামের এক কলেজ শিক্ষককে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী। সোমবার ভোর ৫ টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান। এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড […]

সম্পূর্ণ পড়ুন
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

আজ (১২/০৬/২০২২)টাঙ্গাইলে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।   তারা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে টাঙ্গাইল পৌর উদ্যানে এসে জমায়েত হন।   তার পর একে একে বক্তব্য দিতে থাকেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।

সম্পূর্ণ পড়ুন

বিশ্ব তামাকমুক্ত দিবসে ‘ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির’ আলোচনাসভা

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় মধু মিলন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর শেখ সেলিম। সেমিনারে বক্তারা […]

সম্পূর্ণ পড়ুন

চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার পোস্তা চকবাজার এলাকায় মঙ্গলবার ভোরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে কারখানার ভেতরে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বলেন, ‘এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের […]

সম্পূর্ণ পড়ুন

পরিস্থিতি থমথমে, ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে […]

সম্পূর্ণ পড়ুন
bdnews 1971

যেদিন থেকে গরম আরও বাড়বে

ঈদের দিনসহ পরের দুদিন সারা দেশে থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এতে হালকা কমেছিলো গরমের তীব্রতা । তবে আগামীকাল শুক্রবার (৬ মে) থেকে আবারও গরম বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস বলছে, আগামী তিন–চার দিন গরমের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। তা আরও […]

সম্পূর্ণ পড়ুন

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেফতার

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট […]

সম্পূর্ণ পড়ুন

নিউমার্কেটে সংঘর্ষের হেলমেটধারীরা সন্ত্রাসী: ডিবি

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের সময় হেলমেট মাথায় দিয়ে যারা হামলা করেছে, তারা সবাই সন্ত্রাসী এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। রাজনৈতিক বিবেচনায় নয় হেলমেটধারীদের সন্ত্রাসী। তাদের গ্রেফতারের বিষয় […]

সম্পূর্ণ পড়ুন

ঢাকায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে এ সফরে এসেছেন ডেনমার্কের রাজকুমারী। সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের […]

সম্পূর্ণ পড়ুন

হেলমেট পরা ১৭ অস্ত্রধারী চিহ্নিত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমেট পরে নাহিদ হাসানকে হত্যার সঙ্গে জড়িতদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ দাবি করছে, এখন পর্যন্ত হেলমেট পরা ১৭ অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। নিউ মার্কেট থানার একটি সূত্র দাবি করেছে, ঘটনাস্থলের আশপাশের শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত হেলমেট পরা […]

সম্পূর্ণ পড়ুন