ডেঙ্গুতে আরও ২ জনের মৃ'ত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ জন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু […]

সম্পূর্ণ পড়ুন
নতুন ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

নতুন ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

বাংলাদেশে নতুন ছয়টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে অন্যতম হলো গণ-অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কমিশনের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর এসব দলের নিবন্ধন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে। যদিও ইসি এখনো আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করেনি, তবে সূত্র […]

সম্পূর্ণ পড়ুন
চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা অংশ নিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন। সেনাবাহিনী […]

সম্পূর্ণ পড়ুন
ট্যাক্স দিলে সেবা চাই, না হলে মানুষ ক্ষুব্ধ হবে: অর্থ উপদেষ্টা

ট্যাক্স দিলে সেবা চাই, না হলে মানুষ ক্ষুব্ধ হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাইরের দেশে ট্যাক্স দিলে সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে মানুষ কর দেয়ার পরও সঠিক সেবা পায় না, ফলে তাদের ক্ষোভ তৈরি হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের শিরোনাম […]

সম্পূর্ণ পড়ুন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানালো বাংলাদেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানালো বাংলাদেশ

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল কর্তৃক ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, “জন্মলগ্ন থেকেই আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে আসছি। তাই এই চার দেশের স্বীকৃতিকে আমরা সাদরে গ্রহণ করছি। এটি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি আরও বলেন, ফিলিস্তিনের জনগণকে স্বাধীনতার আরও দীর্ঘ পথ […]

সম্পূর্ণ পড়ুন
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. রুহুল আমীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এজন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নতুন […]

সম্পূর্ণ পড়ুন
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন : নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন : নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা ছাড়বেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের দফতর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি দেশবাসীর কাছে নুরুল হক নুরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে […]

সম্পূর্ণ পড়ুন
দুর্গাপূজায় নিরাপত্তা: মণ্ডপে ৭ জন করে গার্ড রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দুর্গাপূজায় নিরাপত্তা: মণ্ডপে ৭ জন করে গার্ড রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে ৭ জন করে স্বেচ্ছাসেবক গার্ড রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত পূজা কমিটির স্বেচ্ছাসেবকরাই নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।” তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বর বুধবার থেকে সারাদেশের […]

সম্পূর্ণ পড়ুন
পিআর নাকি প্রচলিত পদ্ধতি: সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো — প্রেস সচিব

পিআর নাকি প্রচলিত পদ্ধতি: সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো — প্রেস সচিব

পিআর (Proportional Representation) নাকি বিদ্যমান প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে, তার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মনে করেন, এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়াই শ্রেয়। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। […]

সম্পূর্ণ পড়ুন
সরকারি প্রাথমিক শিক্ষকরা ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেলে উন্নীত হতে পারেন

সরকারি প্রাথমিক শিক্ষকরা ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেলে উন্নীত হতে পারেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত প্রদান করতে […]

সম্পূর্ণ পড়ুন