পরিস্থিতি থমথমে, ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে […]

সম্পূর্ণ পড়ুন

শাবনূরের দায়িত্ব নিলো মিনোরি

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মেধাবী শিক্ষার্থী শাবনুরের পাশে দাঁড়িয়েছে মিনোরি বাংলাদেশ। প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার মিনোরি বাংলাদেশের পরিচালক মো. আফজাল হোসেন মেধাবী শিক্ষার্থী শাবনুরকে ফুল দিয়ে বরণ করেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থিত ছিলেন ফুওয়াং ফুডসের পরিচালক সিদরাতুল মাহবুব হাসান, চিফ অপারেটর অফিসার কর্নেল (অব.) […]

সম্পূর্ণ পড়ুন

আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন, আমার চোখ রক্ষা করেছেন: মুরাদ হাসান

মাথার ওপর সিলিং ফ্যান পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। চিকিৎসকদের বাড়িতে এনেই তার কপালে সেলাই দেওয়া হয়। তিনি এখন শঙ্কামুক্ত। আহত হওয়ার ঘটনা নিয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, […]

সম্পূর্ণ পড়ুন

পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন হারুন অর রশীদ

উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। এর আগে তিনি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত […]

সম্পূর্ণ পড়ুন

রায় ঘোষণা; ডেসটিনির রফিকুলের ১২ ও হারুনের ৪ বছরের কারাদণ্ড

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছর, পলাতক আসামি জসিম উদ্দিন ভূঁইয়ার ১০ বছর এবং মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ […]

সম্পূর্ণ পড়ুন

চার্জার ফ্যানের ভেতরে মিলল দেড় কোটি টাকার সোনার বার

চার্জার ফ্যানের ভেতরে দেড় কোটি কোটি টাকার সোনার বারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তিনি বাহরাইন থেকে দেশে ফিরেছেন। তাকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, বুধবার […]

সম্পূর্ণ পড়ুন

পাবনায় ১ লাখ ৪০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

পাবনা সদর, সুজানগর, বেড়া, ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলায় গোডাউনে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পাবনা সদর থেকে ৪৩ হাজার লিটার, বেড়া […]

সম্পূর্ণ পড়ুন

আখাউড়ায় মহসিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের ব্যবসায়ী মহসিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বিকালে উপজেলার কর্নেল বাজার থেকে খলাপাড়া কবরস্থান এলাকা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে এলাকাবাসীর পাশাপাশি মহসিন সরকারের পরিবারের সদস্যরাও অংশ নেন। কর্মসূচি থেকে দিবালোকে ছুরিকাঘাতে মহসিন সরকার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত খুনি আরিফের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান […]

সম্পূর্ণ পড়ুন

চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে বিএনপি কর্মীকে ধারালো অস্ত্রাঘাতে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে কামাল হোসেনকে (৬৩) ধারালো অস্ত্রাঘাতে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের শিকার কামাল হোসেন জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ মাঝেরপাড়ার মরহুম জাহান মাস্টারের ছেলে। তিনি একজন সক্রিয় বিএনপির কর্মী ছিলেন। সোমবার রাত সাড়ে এগারটার দিকে মুন্সীগঞ্জ প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে […]

সম্পূর্ণ পড়ুন

অবশেষে গতিপথ বদলেছে, যেখানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ গতিপথ বদলাচ্ছে। বাংলাদেশ উপকূলে এ ঝড়ের আঘাত হানার আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অশনির প্রভাবে বাংলাদেশে ভারি বর্ষণ হবে। সোমবার রাতে এ তথ্য জানিয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় অশনি গতিপথ বদলে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা সরে যাচ্ছে। বাংলাদেশ উপকূলে আঘাত হানার আভাস নেই। এখন প্রবল […]

সম্পূর্ণ পড়ুন