রাশিয়া ব্যর্থ হচ্ছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ গত দুই মাসের বেশি সময় ধরে চলছে। এখন পর্যন্ত উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন অনেকে। এ নিয়ে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মন্তব্য করেন, ‘রাশিয়া ইউক্রেনে ব্যর্থ হচ্ছে, আর ইউক্রেন সফল হচ্ছে’। সোমবার পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। উপস্থিত সাংবাদিকদের বলেন, ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব […]

সম্পূর্ণ পড়ুন

পাকিস্তানকে কড়া হুশিয়ারি দিলেন মোল্লা ইয়াকুব

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা আর বরদাশত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছে তালেবান। ভবিষ্যতে তালেবান প্রশাসন এ ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে সতর্ক করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন এ গোষ্ঠীটি। রোববার আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এ হুশিয়ারি দিয়েছেন বলে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে। এদিন কাবুলে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তার […]

সম্পূর্ণ পড়ুন

শ্রীলংকার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। রোববার তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ করেন। খবর আরব নিউজের। বিক্ষোভকারীরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে না পারেন, সে জন্য রোববার রাজধানী কলম্বোর বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ। কিন্তু পুলিশি ব্যারিকেড পেরিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে […]

সম্পূর্ণ পড়ুন

নিবন্ধন থাকলেও হজে যেতে পারবেন না ৬৫ বছরের বেশি বয়সীরা

আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন থাকলেও যাদের বয়স ৬৫ বছর পার হয়ে গেছে এমন নাগরিকরা হজে যেতে পারবেন […]

সম্পূর্ণ পড়ুন

রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন যুদ্ধের আবহে এ বার নয়াদিল্লি-মস্কো সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। শুক্রবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘‘ভারতের পাশাপাশি অন্য দেশগুলিকে আমাদের বার্তা— আমরা প্রতিরক্ষার ক্ষেত্রে তাদের রাশিয়া-নির্ভরতা দেখতে চাই না। আমরা এই বিষয়ে স্পষ্ট ভাষায় তাদের নিরুৎসাহিত করছি।’ প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো এবং ভবিষ্যতে সামরিক সহযোগিতার পথ আরও প্রশস্ত করা আমেরিকার […]

সম্পূর্ণ পড়ুন

জীবন বাঁচাতে ১২৫ কিলোমিটার পথ হেঁটে পাড়ি

ইউক্রেনের ডনবাসের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলের পূর্ণ দখল নেয়ার দাবি করেছে রুশ বাহিনী। শঙ্কা রয়েছে, যুদ্ধবিধ্বস্ত শহরটিতে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা করা হবে। এমন ভীতিকর পরিস্থিতিতে মারিউপোলের বাসিন্দা ইয়েভগেন ও তার স্ত্রী টেটিয়ানা সিদ্ধান্ত নেন, এই মৃত্যুপুরী থেকে সন্তানদের নিয়ে পালাতে হবে। অবশেষে তারা মারিউপোল থেকে পায়ে হেঁটেই ১২৫ কিলোমিটার পাড়ি দেন। ইউক্রেনের বিরুদ্ধে […]

সম্পূর্ণ পড়ুন

ইমরান খানের প্রতি যে প্রশ্ন রাখলেন পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের রাজধানী ইসলামাবাদে ডাক দিয়েছেন। আর এই ডাকেই চটেছেন পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। ইমরানের কাছে জবাব চেয়ে কয়েকটা প্রশ্ন ছুড়েছেন মরিয়ম। মরিয়ম বলেন, ‘৮ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে তার সকরারে বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের চিঠি পেয়েও কোন ব্যবস্থা না নিয়ে ইমরান খান কেন ঘুমিয়েছিলেন? শরীকরা […]

সম্পূর্ণ পড়ুন

একশ জনেরও বেশি মানুষের মৃত্যু, নাইজেরিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে একশ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। দেশটির সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার (২৩ এপ্রিল) দেশটির খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগে। এতে একশ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারান। ঝুঁকি থাকা […]

সম্পূর্ণ পড়ুন

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার চেয়ে বেশি শিশু মরছে গুলিতে

যুক্তরাষ্ট্রে শিশুদের মৃত্যুর ক্ষেত্রে বন্দুকের গুলি দুর্ঘটনাকে ছাপিয়ে গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। এতে বলা হয়, বিগত বছরগুলোতে তরুণ আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ ছিল গাড়ি দুর্ঘটনা, এরপরে ছিল বন্দুকজনিত মৃত্যু। সময়ের সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে, ২০২০ সালে ১৯ বছরের নিচে আনুমানিক ৩ হাজার ৯০০ আমেরিকানের মৃত্যু হয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল […]

সম্পূর্ণ পড়ুন

‘ইউক্রেন শিগগিরই যুদ্ধে জিতবে’

যুদ্ধে ইউক্রেন খুব শিগগিরই বিজয়ী হবে বলে দাবি করেছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া এখনো জিততে পারে এবং এটি একটি বাস্তবিক সম্ভাবনা। এর পরেই যুদ্ধ জয়ের বিষয়ে এই মন্তব্য করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। বরিস জনসনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইউক্রেনীয় প্রধানমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমরা […]

সম্পূর্ণ পড়ুন