ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন ২ ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় শালদিগা হাওরে মাছ ধরতে গিয়ে সহোদর দুই ভাই বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার ভোর রাতের দিকে ঝড়ের ভেতর বজ্রপাতের আক্রান্ত হয়ে তারা মারা যান। জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার তিন ছেলে সোমবার দিবাগত গভীর রাতে নৌকাযোগে পাশের শালদিগা হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। সেখানে ভোর ৫টার দিকে ঝড়ের কবলে […]

সম্পূর্ণ পড়ুন

কেরানীগঞ্জে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল মান্দাইল জাওলা পাড়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ছয় জন হলেন, শাহাদাত হোসেন (২০), ইয়াসিন ( ১২ ), সোনিয়া (২৬ ), মরিয়ম (৮), বেগম ( ৬০), ইদুনি বেগম (৫০)। রফিকুল […]

সম্পূর্ণ পড়ুন

নিউইয়র্কে লেকে ডুবে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

আমেরিকার নিউইয়র্কে লেকের পানিতে ডুবে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৮ আগস্ট) নিউইয়র্কের টাউন অব বেথেলের হোয়াইট লেকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) ও তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। জামাই আফরিদ […]

সম্পূর্ণ পড়ুন

দেশে নরমাল ডেলিভারি ৬৯ শতাংশ, সিজারিয়ান ৩১ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমানে দেশে সন্তান প্রসবের ক্ষেত্রে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ ও সিজারিয়ান ডেলিভারির হার ৩১ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘প্রমোশন অব নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, প্রিভেনশন অব আননেসেসারি সিজারিয়ান সেকশন অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট […]

সম্পূর্ণ পড়ুন

ঘটনার নতুন মোড়, সাবেক প্রমিকাকে ঘিরেই শিক্ষিকার নির্মম হত্যাকান্ড স্বীকার করল মামুন!

প্রথম স্বামীর সঙ্গে শিক্ষিকা খায়রুন নাহার (৪০) মোবাইলে কথা বলতেন। এ বিষয়ে দ্বিতীয় স্বামী মামুন (২২) বহুবার নিষেধ করেছেন। কথা না শোনায় উভয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে শনিবার (১৩ আগস্ট) স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটিও হয় মামুনের। রোববার (১৪ আগস্ট) সকালে আটক মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। সময় ও ডিবিসি টিভি […]

সম্পূর্ণ পড়ুন

আকরাম খানের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে ঢাকার মহাখালী ডিওএইচএসে তিন নম্বর রোডের দুটি ভবনের মাঝে নিচে পড়ে থাকাবস্থায় ওই তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান। উদ্ধার হওয়া লাশটি তার গৃহকর্মী বলে […]

সম্পূর্ণ পড়ুন

ধর্ষণ মামলায় গ্রেফতার কনস্টেবলের পক্ষে কর্মকর্তাকে আসামি করে পাল্টা মামলা

কীর্তনখোলা নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টাকারী পুলিশ কনস্টেবলকে ক্রসফায়ারের হুমকি ও মারধরের অভিযোগে মুন্সীগঞ্জ টুরিস্ট পুলিশের এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পুলিশ কনস্টেবল কাওছারের বিরুদ্ধে ‘ধর্ষণ’ মামলার বাদী তরুণীর মা এবং খালাকেও আসামি করা হয়েছে। রোববার বরিশাল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল জেলা পুলিশে কর্মরত […]

সম্পূর্ণ পড়ুন

ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের!

গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে রয়েছে শত বছরের পুরনো স্কুল জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিতে ভাওয়াল রাজার আমলের একটি একতলা ভবন রয়েছে। স্কুলটির অধিকাংশ ক্লাসরুমের অবস্থা খুবই জরাজীর্ণ। একটু বৃষ্টি হলেই চালের পানি গড়িয়ে ভেতরে পড়ে। বৃষ্টি একটু বেশি হলেই শিক্ষার্থীদের ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে বসতে হয় ক্লাসে। ১৫টি শ্রেণীকক্ষের মধ্যে ৯টিই প্রায় অকেজো। […]

সম্পূর্ণ পড়ুন

আদানির বিদ্যুৎ আসছে সেপ্টেম্বরের শেষে

বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের নির্মাণ করা বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট আগামী মাসের শেষ দিকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করছে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে গ্রিড লাইন যুক্ত করে সম্প্রতি বাংলাদেশ থেকে সঞ্চালন লাইনে বিদ্যুৎ দিয়ে পরীক্ষার কাজ শেষ হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সূত্রে এ তথ্য […]

সম্পূর্ণ পড়ুন

সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকলেন যুবক, অতপর…

ঘানায় একটি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফ মেরে ঢুকে পড়েন এক যুবক। পরিণতিও হল ভয়ঙ্কর। সিংহের আক্রমণে জখম হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাটি ঘটেছে ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায়। কীভাবে ওই ব্যক্তি সিংহের খাঁচায় ঢুকলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর ঘানা নিউজ এজেন্সির। রোববার চিড়িয়াখানায় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই সিংহের খাঁচার মধ্যে লাফিয়ে […]

সম্পূর্ণ পড়ুন