ফের সংঘর্ষ: পেট্রল বোমা বিস্ফোরণে চন্দ্রিমা মার্কেটে আগুন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আবারো সংঘর্ষ চলছে। এ সময় পেট্রল বোমা বিস্ফোরণে চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লেগে যায়। মঙ্গলবার দুপুর বারোটার পর এ ঘটনা ঘটে। এ সময় উভয় দিক থেকেই পেট্রল বোমা ছোড়া হয়েছে। আগের দিনের ঘটনায় মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। […]

সম্পূর্ণ পড়ুন

নিউমার্কেটে শিক্ষার্থী-দোকানকর্মীদের সংঘর্ষ, ৩০ শিক্ষার্থী আহত

মঙ্গলবার সকাল ১০টার পর থেকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন দোকানের কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলছে। এর আগে সোমবার দিনগত রাতে দুই পক্ষের মাঝে প্রায় আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঢাকা কলেজের ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, গতকাল […]

সম্পূর্ণ পড়ুন

সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

নিউজ ডেস্ক : মঙ্গলবার দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃষ্টি না থাকলেও গত কয়েকদিনের মতো ঢাকার আকাশে মেঘ রয়েছে। মাঝে মাঝেই বয়ে যাচ্ছে দমকা বাতাস। বাতাস বন্ধ হলে গরমে হাঁসফাঁস শুরু হচ্ছে। অন্যান্য বছর এ সময়ে […]

সম্পূর্ণ পড়ুন

৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনাসহ এক মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর। আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। সানোয়ারুল কবির জানান, […]

সম্পূর্ণ পড়ুন

নিউ মার্কেট এলাকায় আবারো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু

নিউজ ডেস্ক : আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুনরায় এ ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা শুরু হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের […]

সম্পূর্ণ পড়ুন

ধলেশ্বরী নদীর পানি বেড়ে তলিয়ে যাচ্ছে হাওরের ধান

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধির ফলে তীর উপচে তলিয়ে যাচ্ছে হাওরের ফসলি জমি। উপজেলার তিনটি হাওরের ৬৫ হেক্টর জমির ধান পুরোপুরি তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে কয়েক হাজার হেক্টর বোরো জমি তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ৭০-৮০ শতাংশ ধান পাকলেই তা কেটে নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে জেলা কৃষি বিভাগ।   কয়েকদিন […]

সম্পূর্ণ পড়ুন

আগামী অর্থবছরে এডিপিতে ব্যয় বাড়ছে ২১ হাজার কোটি টাকা

করোনাকালীন তৃতীয় বাজেটে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় বাড়ছে প্রায় ২০ হাজার ৮৮৩ কোটি টাকা। এতে এডিপির আকার দাঁড়াবে দুই লাখ ৪৬ হাজার ২০৭ কোটি টাকা। এই বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫.৬ শতাংশ। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে এসব তথ্য। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসে সংসদে […]

সম্পূর্ণ পড়ুন

ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন রোববার (১৭ এপ্রিল) চারদিনের সফরে ঢাকায় আসছেন। রাশাদ হোসাইন ঢাকার আসার পর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এরপর কক্সবাজার থেকে ঢাকায় ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ধর্ম প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন […]

সম্পূর্ণ পড়ুন

র‌্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগামী ৩০ দিনের মধ্যে র‌্যাগ ডে’র নামে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে ডিজে পার্টি, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের […]

সম্পূর্ণ পড়ুন

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে মধ্যরাতে ঘরে ঢুকে লিমা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযোগের তীর উঠেছে প্রতিবেশী ট্রাকচালক ওয়াসিমের (৩৮) দিকে। তবে স্থানীয়দের অভিযোগ, ওয়াসিমের সঙ্গে লিমার পরকীয়ার সম্পর্ক ছিল। নিহত লিমা আক্তার ওই গ্রামের সৌদি […]

সম্পূর্ণ পড়ুন