তিন মাসের নিষেধাজ্ঞায় প্রাণ ফেরে সুন্দরবনে

তিন মাসের নিষেধাজ্ঞায় প্রাণ ফেরে সুন্দরবনে

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও সুন্দরবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন পর্যটক, জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। দীর্ঘ এই সময়ে মানুষের আনাগোনা ও নৌযানের শব্দ কম থাকায় অনেকটাই স্বাভাবিক পরিবেশ ফিরে পেয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। নিষেধাজ্ঞার সময়ে বনের চরে নির্ভয়ে বিচরণ করেছে হরিণের পাল। খালের পাড়ে কুমিরকে রোদ পোহাতে দেখা […]

সম্পূর্ণ পড়ুন
দেশে হামে আরও ৬ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজার ২৫৬

দেশে হামে আরও ৬ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজার ২৫৬

সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৬ জন রোগী শনাক্ত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম পরিস্থিতির নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও […]

সম্পূর্ণ পড়ুন
সরকারি চাকরিজীবীদের সামনে আরও ৫ দিনের ছুটি, কোন মাসে কত দিন

সরকারি চাকরিজীবীদের সামনে আরও ৫ দিনের ছুটি, কোন মাসে কত দিন

চলতি বছরের আট মাস প্রায় শেষ। আজ সোমবার (৩১ আগস্ট) আগস্ট মাসের শেষ দিন। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর। ফলে ২০২৬ সাল শেষ হতে বাকি থাকবে আর মাত্র চার মাস। বছরের শেষ ভাগে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও পাঁচ দিনের সরকারি ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি […]

সম্পূর্ণ পড়ুন
নতুন পে স্কেলে বেতন বাড়তে পারে ১৪২%, অনুমোদনের অপেক্ষায় প্রস্তাব

নতুন পে স্কেলে বেতন বাড়তে পারে ১৪২%, অনুমোদনের অপেক্ষায় প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিতব্য বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাব উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করলে আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর মধ্যেই নতুন […]

সম্পূর্ণ পড়ুন
তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

তিন মাস পর ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন জেলে ও পর্যটকরা। মাছের প্রজনন মৌসুম ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জুন, জুলাই ও আগস্টজুড়ে চলা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ওই দিন থেকে বন প্রবেশের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলার জন্য জেলে, পর্যটকসহ […]

সম্পূর্ণ পড়ুন
বিদ্যুৎ ও জ্বালানি সংকট তারেক রহমানের সরকার তৈরি করেনি: নুরুল হক নুর

বিদ্যুৎ ও জ্বালানি সংকট তারেক রহমানের সরকার তৈরি করেনি: নুরুল হক নুর

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বর্তমান সরকারের ছয় মাসের সময়ে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, এটি দীর্ঘদিনের জাতীয় সমস্যা। এই সংকটকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কারও জন্যই মঙ্গলজনক নয়। রবিবার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন […]

সম্পূর্ণ পড়ুন
চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন মির্জা আব্বাস। দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে […]

সম্পূর্ণ পড়ুন
২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে মালয়েশিয়া। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথাও জানিয়েছে মালয়েশিয়া। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য […]

সম্পূর্ণ পড়ুন
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৯৬ জন

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৯৬ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া […]

সম্পূর্ণ পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তিনি মূল ঘটনার ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। তার মতে, একটি […]

সম্পূর্ণ পড়ুন