কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি এক যুবকের সঙ্গে মামলার বাদি তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩) এবং কনে (১৯) একই এলাকার বাসিন্দা। উচ্চ আদালতের আদেশে শুক্রবার (২০ মে) বিকেলে বাদি ও আসামিপক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। কাশিমপুর কেন্দ্রীয় […]

সম্পূর্ণ পড়ুন

জেলেদের জালে এলো ৪০ কেজির বিরল কচ্ছপ

পর্যটনকেন্দ্র কুয়াকাটার গঙ্গামতি সৈকতের সানরাইজ পয়েন্টে জেলেদের জালে পেঁচানো অবস্থায় ভেসে এসেছে বিরল গ্রিন সি টার্টল প্রজাতির (সামুদ্রিক সবুজ কচ্ছপ) ৪০ কেজি ওজনের জীবিত কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম Chelonio Mydos. আজ শনিবার সকাল ৮টার দিকে জোয়ার শেষে সৈকতে কচ্ছপটি বালুচরে আটকে পড়ে। খবর পেয়ে ব্লু গার্ড সদস্যরা জালে পেঁচানো অবস্থায় কচ্ছপটি জীবিত উদ্ধার করেন। ব্লু […]

সম্পূর্ণ পড়ুন

বরগুনায় আগুনে পুড়ল দুই শতাধিক দোকান

বরগুনা শহরের পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২১০টি দোকান। এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকান ও ঘরগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস, কসমেটিকসের দোকান, সেলুন, বসতঘর ও আবাসিক হোটেল। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত […]

সম্পূর্ণ পড়ুন

বগুড়ায় সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

বগুড়ার শেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটারের বেশি সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন এ অভিযান পরিচালনা করেন এবং জব্দ তেল নির্ধারিত মূল্যে ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করেন। জানা যায়, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে মঙ্গলবার দিনব্যাপী সয়াবিন তেল […]

সম্পূর্ণ পড়ুন

সম্রাটের জামিন বাতিল, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

ক্যাসিনো কাণ্ডের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১১ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল […]

সম্পূর্ণ পড়ুন

আইস-হেরোইনসহ ৬২ জনকে গ্রেফতার

আইস-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনার জেরে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১৩২ পিস ইয়াবা বড়ি, ৬৮ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ১১৮ […]

সম্পূর্ণ পড়ুন

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস

পেটের পীড়ায় হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, সোমবার রাত থেকে উনি পেটের পীড়ায় ভোগছিলেন। সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হচ্ছে। এই হাসপাতালের বাইর থেকেও […]

সম্পূর্ণ পড়ুন

পদ্মা সেতু পাড়ি দিতে গুনতে হবে ১০০ থেকে ছয় হাজার টাকা

আগামী মাসের শেষের দিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচলে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সেতুটি চালু হলে পদ্মা নদী পার হতে যে টাকা খরচ হয়, তার চেয়ে দেড়গুণ বেশি টাকা গুণতে হবে সেতু পার হতে। সেতুটি দিয়ে চলাচল করতে যানবাহনভেদে টোল ঠিক করা হয়েছে সর্বনিম্ন ১শ টাকা থেকে ৬ হাজার টাকার বেশি। রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার […]

সম্পূর্ণ পড়ুন

পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক জাতি চায়: সেতুমন্ত্রী

পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের সোনালি ফসলের নাম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতি চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক। মঙ্গলবার (১৭ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর […]

সম্পূর্ণ পড়ুন

বন্যায় ভাসছে সিলেট-সুনামগঞ্জের মানুষ

সিলেট-সুনামগঞ্জ ও ভারতীয় ভূখণ্ডে কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই জেলায় ডুবছে গ্রামের পর গ্রাম। তলিয়ে গেছে ফসলের মাঠ, রাস্তাঘাট। পানি উঠে গেছে সিলেট শহরেও। অনেকে গবাদিপশুসহ আশ্রয় নিয়েছে উঁচু এলাকায়। আবহাওয়া অধিফতরের সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। […]

সম্পূর্ণ পড়ুন