ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল : ইসিসচিব

ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল : ইসিসচিব

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর কোনো দাবি বা আপত্তি না এলে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), এবং বাংলাদেশ […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি গমের চালান পৌঁছাবে

বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি গমের চালান পৌঁছাবে

আজ শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান আসছে। পানামার পতাকাবাহী ‘এমভি নর্স স্ট্রাইড’ নামের জাহাজটি দুপুরে চট্টগ্রাম বহির্বন্দর এসে পৌঁছাবে। সরকারি জিটুজি (G2G) পদ্ধতির আওতায় আনা এই জাহাজে ৫৭ হাজার মেট্রিক টন গম রয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পর্যায়ে আরও ১ লাখ ৮৬ হাজার মেট্রিক টন গম […]

সম্পূর্ণ পড়ুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ'গ্নি'কা'ণ্ড: ৪ দেশের বিশেষজ্ঞ টিম তদন্তে আসছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অ’গ্নি’কা’ণ্ড: ৪ দেশের বিশেষজ্ঞ টিম তদন্তে আসছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশের বিশেষজ্ঞ টিম তদন্তে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় তিনি বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বলেন, চারটি দেশের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখবেন কোথায় […]

সম্পূর্ণ পড়ুন
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার যৌথ আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হতে হবে। শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, “যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে […]

সম্পূর্ণ পড়ুন
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বিএনপির ৩৬ দফা প্রস্তাব

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বিএনপির ৩৬ দফা প্রস্তাব

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ৩৬ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এসব প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, “বিগত তিনটি নির্বাচন ছিল প্রহসন। […]

সম্পূর্ণ পড়ুন
সালাহউদ্দিন আহমদ: রাষ্ট্রপতির অধিকার ছাড়া সাংবিধানিক আদেশ জারি করা যাবে না

সালাহউদ্দিন আহমদ: রাষ্ট্রপতির অধিকার ছাড়া সাংবিধানিক আদেশ জারি করা যাবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে, তবে সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের এই ধরনের আদেশ জারি করার অধিকার নেই। এটি শুধুমাত্র রাষ্ট্রপতির এখতিয়ার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টাকে […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশে ১ কোটি ৭০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান

বাংলাদেশে ১ কোটি ৭০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান

সারা দেশে ১ কোটি ৭০ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ১২ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আজ (২৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টাইফয়েড […]

সম্পূর্ণ পড়ুন
বিদেশে অবস্থানরত প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ হলো: এনবিআর

বিদেশে অবস্থানরত প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ হলো: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে। এখন থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) মোবাইলের পরিবর্তে ই-মেইলে পাঠানো হবে, যা প্রবাসী করদাতাদের জন্য ঝামেলা কমাবে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, […]

সম্পূর্ণ পড়ুন
শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী

শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের কারণে বেশ কয়েকদিন ক্লাস বন্ধ হয়—দাবি পূরণের পরে শিক্ষক নেতারা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেওয়ার ঘোষণা দেন। ঘোষণার পর থেকেই দু’ধরনের প্রশ্ন উঠেছে: শনিবার ছুটি কি বাত হবে এবং কতদিন পর্যন্ত শনিবার ক্লাস চলবে। এই বিভ্রান্তি ঘিরে আজ বৃহস্পতিবার ফেসবুক লাইভে স্পষ্ট বার্তা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার […]

সম্পূর্ণ পড়ুন
মাইলস্টোন দুর্ঘটনায় আ'হ'ত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির

মাইলস্টোন দুর্ঘটনায় আ’হ’ত ৭ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা বিএনপির

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত সাত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বুধবার (২২ অক্টোবর) বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত শিক্ষার্থীদের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের […]

সম্পূর্ণ পড়ুন