সম্রাট চাইলে হাসপাতাল ছাড়তে পারেন: চিকিৎসক

জামিনে মুক্তি পেলেও হাসপাতালে পর্যবেক্ষণে আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তার চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন) সাংবাদিকদের বলেন, তিনি চাইলেই এখন হাসপাতাল ছেড়ে যেতে পারবেন। সেটা তার ইচ্ছার […]

সম্পূর্ণ পড়ুন

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক, ৩ ছাত্রীকে ছাড়পত্র

ক্লাস ফাঁকি দিয়ে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে টিকটক করার অভিযোগে তিন ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাড়পত্র পাওয়া তিন শিক্ষার্থীই নবম শ্রেণির ছাত্রী। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফখরুজ্জামান। তিনি জানান, নবম শ্রেণির ওই তিনছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় ক্লাস […]

সম্পূর্ণ পড়ুন

কুষ্টিয়ার ডিসি-এসপির বিষয়ে আদেশ আজ

হাইকোর্টের নির্দেশনার পরও ১৩৩ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে তোলার ঘটনায় কুষ্টিয়ার ডিসি-এসপিসহ পাঁচজনকে তলব করেছিলেন হাইকোর্ট। তাদের রোববার সশরীরে আদালতে হাজির হতে বলা হয়। তারই ধারাবাহিকতায় রোববার সকালে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়া আদালত অবমাননার অভিযোগে কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি ও ব্যবসায়ী আবদুর রশিদ আদালতে […]

সম্পূর্ণ পড়ুন

বীর বিক্রম শওকত আলী আর নেই

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর বিক্রম শওকত আলী সরকার আর নেই। সোমবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, চার কন্যা ও দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শওকত […]

সম্পূর্ণ পড়ুন

নিপুণের আদালত অবমাননার মামলার শুনানি আজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে নায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে করা আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে। রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ বিষয়ে গত ৬ জুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন […]

সম্পূর্ণ পড়ুন

উত্তরায় গার্ডার দুর্ঘটনা : ক্রেনচালকসহ ৯ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহতের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন দুর্ঘটনার জন্য দায়ী ক্রেনচালক, চালকের সহকারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন নিরাপত্তাকর্মী। সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। […]

সম্পূর্ণ পড়ুন

চালের দাম ৪ টাকা বাড়ে কোন যুক্তিতে, প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর

জ্বালানি তেলের দাম বাড়ায় চালের মূল্য প্রতি কেজিতে সর্বোচ্চ ৫০ পয়সা বাড়তে পারে। কিন্তু কেজিতে ইতোমধ্যে দাম বেড়েছে ৪ টাকা। এ নিয়ে কিছুটা বিস্মিত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কেজিতে এত টাকা দাম বাড়ার কোনো যুক্তি আছে? কিন্তু ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছেন। আর ব্যবসায়ীরা যখন সুযোগ নেন, একেবারেই নেন। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব […]

সম্পূর্ণ পড়ুন

মাকে কেন গুলি করল ছেলে, সম্পত্তি নাকি অন্যকিছু?

সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলে মাইনুল তার মা জেসমিন আক্তারকে (৫০) গুলি করে হত্যা করেছে বলে মনে করছেন স্বজনেরা। তবে হত্যার পেছনে মাইনুলের বউ ও শাশুড়ির ইন্ধন আছে বলে দাবি করেছেন বোন নিপা। মাইনুলের বাবা শামসুল আলম মাস্টার মারা যাওয়ার পর থেকে তাদের পরিবারে কলহ শুরু হয় বলে জানা গেছে। একমাস আগে মারা […]

সম্পূর্ণ পড়ুন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, ৬ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক বাজারে আরও কমলো অপরিশোধিত তেলের দাম। এর মধ্যে গত জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম। অয়েল প্রাইস ডটকমের তথ্যমতে, মঙ্গলবার (১৬ আগস্ট) পূর্ব-দেশীয় সময় (ইটি) দুপুর ২টা ২৪ মিনিটে ডব্লিউটিআইয়ের দাম কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ২৮ ডলার বা […]

সম্পূর্ণ পড়ুন

বাবার জন্য পাত্রী চেয়ে ফেসবুকে ছেলের পোস্ট!

নওগাঁর সাপাহারে মনিরুল ইসলাম নামে এক যুবক তার বাবার জন্য পাত্রী চেয়ে স্ট্যাটাস দিয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুরের দিকে মনিরুল তার নিজস্ব ফেসবুকে বাবার ছবি দিয়ে এই স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকীত্ব ভাবে জীবন যাপন করছেন। তিনি হাই […]

সম্পূর্ণ পড়ুন