প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন ও অন্ধত্ব প্রতিরোধে সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশে চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে বাংলাদেশ ও […]

সম্পূর্ণ পড়ুন
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের আনুষ্ঠানিক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রীর প্রকাশনা উদ্বোধন করেন। এবারের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’। এ উপলক্ষে ১০ […]

সম্পূর্ণ পড়ুন
বাংলালিংক চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলালিংক চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সাধারণ মানুষের জন্য আরও […]

সম্পূর্ণ পড়ুন
প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র […]

সম্পূর্ণ পড়ুন
চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থই ছিল প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থই ছিল প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন ও মালয়েশিয়া সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজের অবস্থান থেকে দেশের মানুষের স্বার্থ রক্ষায় তিনি কাজ করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। […]

সম্পূর্ণ পড়ুন
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, চীনে বিনিয়োগ কার্যালয়ের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, চীনে বিনিয়োগ কার্যালয়ের ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিনিয়োগকারীদের সুবিধা নিশ্চিত করতে চীনে একটি বিশেষ বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণাও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি […]

সম্পূর্ণ পড়ুন
দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ে পৌঁছান তিনি। এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’ বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ […]

সম্পূর্ণ পড়ুন
চীন সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, হতে পারে ১৭ সমঝোতা স্মারক সই

চীন সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, হতে পারে ১৭ সমঝোতা স্মারক সই

চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ফোরামে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুরে ফোরামে তার বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের দালিয়ানে অনুষ্ঠিত ১৭তম সামার দাভোস ফোরামের কর্মসূচি শেষ করে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, আগামী […]

সম্পূর্ণ পড়ুন
মালয়েশিয়া সফর শেষে চীরনে পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া সফর শেষে চীরনে পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংক্ষিপ্ত মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধি দল সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করেন। এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে […]

সম্পূর্ণ পড়ুন
মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ বিষয়ক আরেকটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করেছে দুই দেশ। সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এসব চুক্তি ও দলিল বিনিময় হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি। প্রধানমন্ত্রীর […]

সম্পূর্ণ পড়ুন