এশিয়া কাপ ২০২৫: অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন

এশিয়া কাপ ২০২৫: অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন

খেলাধুলা

এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি উন্মোচন করা হয়েছে সব দলের অধিনায়কদের উপস্থিতিতে। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রেসিডেন্ট মহসিন নাকভী।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের সালমান আলী আগা, হংকংয়ের ইয়াসিম মোর্তাজা এবং প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা পাওয়া ওমানের অধিনায়ক যতিন্দর সিং।

অধিনায়কদের মন্তব্য ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে অধিনায়করা নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশা তুলে ধরেন।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “শেষ কয়েকটা সিরিজে আমরা ভালো করেছি। সেটা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এশিয়া কাপে সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে।”

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “টি-টোয়েন্টি এমন ফরম্যাট যেখানে যেকোনো দল বড় দলের বিপক্ষেও প্রভাব ফেলতে পারে। প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ।”

আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বলেন, “আমাদের মূল লক্ষ্য মাঠে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া। কঠোর পরিশ্রমই সাফল্য এনে দেবে।”

পাকিস্তানের সালমান আলী আগা জানান, “আমরা নতুন করে দল গঠন করছি। গত কয়েক মাসে দারুণ ক্রিকেট খেলছি। সবাই উচ্ছ্বসিত।”

নবাগত ওমানের অধিনায়ক যতিন্দর সিং বলেন, “এশিয়া কাপে প্রথমবারের মতো অংশ নেওয়া আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। খেলোয়াড়েরা ভীষণ রোমাঞ্চিত।”

এশিয়া কাপ সূচি এশিয়া কাপ ২০২৫ শুরু হচ্ছে আজ আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। এবারের আসরের ভেন্যু দুবাই ও আবুধাবি।