সাংবাদিক তরিকুলের মৃ'ত্যু'তে ছাত্রদলের শোক

সাংবাদিক তরিকুলের মৃ’ত্যু’তে ছাত্রদলের শোক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন সাংবাদিক তরিকুল ইসলাম। তিনি স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে তরিকুল ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন। টিএসসি থেকে লাইভ কাভার করার পর কার্জন হলে কাজ শেষ করে সহকর্মীদের সঙ্গে অফিসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।

তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে ছাত্রদল জানায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

স্বজনরা জানিয়েছেন, তরিকুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। তিনি টঙ্গীর বনমালা রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন।