‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নেহাল চরিত্রে ফিরছেন তৌসিফ মাহবুব

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নেহাল চরিত্রে ফিরছেন তৌসিফ মাহবুব

দেশ জুড়ে বিনোদন

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ বর্তমানে প্রচারিত হচ্ছে। কাজল আরেফিন অমির নির্মাণে এই নাটকটি শুরু থেকেই ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এর আগের চারটি সিজনই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এই সিরিজের কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন, হাবু ভাইয়ের পাশাপাশি দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি হলো নেহাল, যেটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। ব্যক্তিগত কারণে এত দিন সিরিজ থেকে দূরে থাকলেও এবার ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নেহাল চরিত্রে আবারও ফিরছেন তিনি।

এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, “দর্শক সবসময়ই চান নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই এবার নতুন সিজনে আবারও সেই চরিত্রে আমাকে দেখতে পাবেন।”

নির্মাতা কাজল আরেফিন অমি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বাস্তব জীবনের মতোই হয়তো একদিন চরিত্রগুলো আবার একসাথে আসবে। অবশেষে তৌসিফের ফেরার মধ্য দিয়েই সেই অপেক্ষার অবসান ঘটছে।