জাবির নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন, একটি পদ কমল ও আবেদনের সময় বাড়ল

জাবির নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন, একটি পদ কমল ও আবেদনের সময় বাড়ল

চাকরির খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের এ সংশোধিত বিজ্ঞপ্তি গত ১৩ অক্টোবর প্রকাশিত হয়। এতে একটি পদ কমানো হয়েছে এবং আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি জমা দিতে হবে ১ নভেম্বরের মধ্যে। সব পদের বেতনস্কেল জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত।

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগের পদ ও বেতনস্কেল

বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে নিয়োগের কথা বলা হয়েছে। পদ, শূন্যপদ ও বেতনস্কেলের বিবরণ নিচে দেওয়া হলো।

| ক্রম | পদের নাম | পদসংখ্যা | বেতনস্কেল (টাকা) |

| ১ | সহকারী কম্পট্রোলার | ২ | ৩৫,৫০০–৬৭,০১০ |
| ২ | সহকারী প্রকৌশলী (সিভিল) | ১ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৩ | ফিজিওথেরাপিস্ট | ২ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৪ | সেকশন অফিসার | ১ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৫ | সহকারী উদ্যানতত্ত্ববিদ | ১ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৬ | কালচারাল অফিসার | ১ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৭ | সায়েন্টিফিক অফিসার | ১ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৮ | মেডিক্যাল অফিসার | ১ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৯ | প্রশাসনিক অফিসার | ১ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১০ | উপসহকারী প্রকৌশলী (সিভিল) | ২ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১১ | ল্যাবরেটরি সহকারী | ৪ | ১১,৩০০–২৭,৩০০ |
| ১২ | উচ্চমান সহকারী | ৩ | ১১,০০০–২৬,৫৯০ |
| ১৩ | ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) | ১ | ১১,০০০–২৬,৫৯০ |
| ১৪ | ক্যাটালগার | ২ | ১১,০০০–২৬,৫৯০ |
| ১৫ | গ্রন্থাগার সহকারী | ১ | ১১,০০০–২৬,৫৯০ |
| ১৬ | ড্রাইভার (হেভি) | ২ | ৯,৭০০–২৩,৪৯০ |
| ১৭ | অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট | ১৪ | ৯,৩০০–২২,৪৯০ |
| ১৮ | ল্যাব অ্যাটেনডেন্ট | ৬ | ৯,০০০–২১,৮০০ |
| ১৯ | বৈদ্যুতিক মিস্ত্রি | ১ | ৯,০০০–২১,৮০০ |
| ২০ | প্লাম্বার মিস্ত্রি | ১ | ৯,০০০–২১,৮০০ |
| ২১ | বুক সর্টার | ১ | ৯,০০০–২১,৮০০ |
| ২২ | বাবুর্চি | ১ | ৮,৮০০–২১,৩১০ |
| ২৩ | লিফটম্যান | ৫ | ৮,৫০০–২০,৫৭০ |
| ২৪ | বৈদ্যুতিক হেলপার | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ২৫ | বৈদ্যুতিক লাইনম্যান হেলপার | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ২৬ | মেকানিক হেলপার | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ২৭ | অফিস সহায়ক | ১১ | ৮,২৫০–২০,০১০ |
| ২৮ | অফিস সহায়ক কাম বাবুর্চি | ২ | ৮,২৫০–২০,০১০ |
| ২৯ | প্লাম্বার হেলপার | ২ | ৮,২৫০–২০,০১০ |
| ৩০ | বাস হেলপার | ২ | ৮,২৫০–২০,০১০ |
| ৩১ | বাস ক্লিনার | ৩ | ৮,২৫০–২০,০১০ |
| ৩২ | মালি | ৫ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৩ | মাঠ সহকারী | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৪ | ওয়েল্ডিং হেলপার | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৫ | রাজমিস্ত্রি হেলপার | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৬ | সুইপার | ৩ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৭ | হল অ্যাটেনডেন্ট (মহিলা) | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৮ | ক্যাশ কাউন্টার রক্ষক | ১ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৯ | ডাইনিং অ্যাটেনডেন্ট | ৮ | ৮,২৫০–২০,০১০ |

বিশেষ নির্দেশনা: সহকারী উদ্যানতত্ত্ববিদ পদে আগে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না। একইভাবে পুনর্বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলোতে আগে আবেদন করে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 আবেদনের যোগ্যতা ও নিয়ম

আগ্রহী প্রার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করার পর ডাউনলোড করা আবেদন ফরম, পেমেন্ট রসিদ এবং প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট অফিস বা পদের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন: https://jobs.juniv.edu/

 আবেদন ফি কত?

পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে:

১ থেকে ১০ নম্বর পদ: ৬০০ টাকা
১১ থেকে ১৭ নম্বর পদ: ৩০০ টাকা
১৮ থেকে ৩৯ নম্বর পদ: ২০০ টাকা

 আবেদনের শেষ তারিখ

সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬

আগে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল ১৮ অক্টোবর এবং হার্ডকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৯ অক্টোবর ২০২৬।

 নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য

পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি দেখুন।

**অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF):** https://jobs.juniv.edu/uploads/users/14919de9-8c6c-4f72-bf23-045e65388b62/circular/8b5e1a5e-facd-446a-9cfe-e00280e1d265.pdf