সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখাল আদালত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখাল আদালত

আইন-আদালত

ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ১০ কাঠা প্লট নিয়ে মিথ্যা তথ্য প্রদানের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিন চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষের বিরোধিতা এবং আদালতের সিদ্ধান্তে জামিন নামঞ্জুর করে খায়রুল হককে কারাগারে পাঠানো হয়।

মামলা দায়ের করেছিলেন দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন গত ৬ আগস্ট। মামলায় খায়রুল হকসহ আটজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য আ.ই.ম. গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, আনোয়ারুল ইসলাম সিকদার, আখতার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সচিব এম. মাহবুবুল আলম ও নাজমুল হাই।

মামলার বিবরণে বলা হয়, খায়রুল হক দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় মিথ্যা তথ্য ও প্রতারণার মাধ্যমে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (Alttment of Lands) Rules, 1969 এর বিধি লঙ্ঘন করে রাজউকের ১০ কাঠা প্লট দখল করেন। তিনি বরাদ্দের শর্ত ভঙ্গ করে সুদসহ চার লাখ ৭৪ হাজার ২৪০ টাকা জমা দিতে দেরি করেন, যা সরকারের ক্ষতি সাধন করে।

এর আগে ২৪ জুলাই ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদের হত্যা মামলায়ও তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য মামলায় ভার্চুয়াল গ্রেপ্তার ও রিমান্ডের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া চলছে।