জামিন নিতে আ'দা'লতে এসে সাংবাদিককে গালা'গালির অভিযোগ পরীমনির বিরুদ্ধে

জামিন নিতে আ’দা’লতে এসে সাংবাদিককে গালা’গালির অভিযোগ পরীমনির বিরুদ্ধে

আদালতে জামিন নিতে এসে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে গালাগালির অভিযোগ উঠেছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। উপস্থিত একাধিক সাংবাদিকের বরাতে জানা গেছে, আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় গাড়িতে উঠতে গেলে এক সাংবাদিকের দিকে তেড়ে যান পরীমনি। এ সময় ওই সাংবাদিককে […]

সম্পূর্ণ পড়ুন
হাদি হ'ত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ২০তমবার পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

হাদি হ’ত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ২০তমবার পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২০তমবারের মতো পিছিয়েছে। আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা […]

সম্পূর্ণ পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থান: আমু, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই গণ-অভ্যু’ত্থান: আমু, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী […]

সম্পূর্ণ পড়ুন

আপসের কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা থামিয়ে কাউছারকে কো’প

কুমিল্লা নগরের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী আবু কাউছার (৪৩) হত্যার ঘটনায় জমি নিয়ে বিরোধের জেরে আপস-মীমাংসার কথা বলে তাঁকে ডেকে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে নির্ধারিত স্থানে পৌঁছালে তাঁর অটোরিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। কাউছারকে বাঁচাতে গিয়ে আহত হন অটোরিকশাচালক মাসুমও। কাউছারের বড় ভাই কবির […]

সম্পূর্ণ পড়ুন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করা হয়। […]

সম্পূর্ণ পড়ুন
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবিরের আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় দুর্নীতি […]

সম্পূর্ণ পড়ুন
জুলাই গণঅভ্যুত্থান: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম […]

সম্পূর্ণ পড়ুন
রানা প্লাজা মামলার রায় আবারও পেছাল, ৬ অক্টোবর যুক্তিতর্ক

রানা প্লাজা মামলার রায় আবারও পেছাল, ৬ অক্টোবর যুক্তিতর্ক

ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আবারও পিছিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত ছিল। তবে বিচারক স্বপ্রণোদিতভাবে মামলাটি রায়ের তালিকা থেকে উত্তোলন করে অধিকতর […]

সম্পূর্ণ পড়ুন
আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট বলেন, গণমাধ্যমে কোনো মামলাকে ঘিরে যত আলোচনা বা চাপই থাকুক না কেন, […]

সম্পূর্ণ পড়ুন
নেপালে বন্যা-ভূমিধসে ছয় শতাধিক পর্যটক নিখোঁজ

নেপালে বন্যা-ভূমিধসে ছয় শতাধিক পর্যটক নিখোঁজ

নেপাল-চীন সীমান্তের ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপালে ছয় শতাধিক পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৮ জন ভারতীয় নাগরিক রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের মুখপাত্র সুনিল শর্মা বিবিসিকে জানিয়েছেন, নিখোঁজদের তালিকায় ১২৭ জন নেপালি, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশিয়ান, ৬৫ জন মার্কিন, ৩৫ জন অস্ট্রেলীয় […]

সম্পূর্ণ পড়ুন