ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও স্ত্রী লায়লা কানিজ এক দিনের রি'মা'ন্ডে

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও স্ত্রী লায়লা কানিজ এক দিনের রি’মা’ন্ডে

আইন-আদালত

দুর্নীতির মামলায় আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। দুপুরে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হলে বেলা ২টা ৩৫ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়।

শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের আবেদন সমর্থন করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান লিটন ঢালী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি দুদক মতিউর রহমানের স্ত্রী ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ টাকা গোপন সম্পদ এবং ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। ওই মামলায় মতিউর রহমানকেও সহযোগী আসামি করা হয়।