জুলাই অভ্যুত্থান মা'ম'লা'য় সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

জুলাই অভ্যুত্থান মা’ম’লা’য় সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

জাতীয়

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মাহমুদুর রহমান সাক্ষ্যে বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয়, যেটিতে সেনাপ্রধান মঈন ইউ আহমেদের চাকরি ও ‘সেইফ এক্সিটের’ নিশ্চয়তার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও বলেন, শেখ তাপস এবং আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা। মাহমুদুর রহমান অভিযোগ করেন, এই ফ্যাসিবাদী পরিকল্পনায় বিদেশি শক্তিও জড়িত ছিল।

এ মামলায় এ পর্যন্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ চৌধুরী মামুনকে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল-২ এ আজই নতুন সাক্ষ্যগ্রহণ শুরু হবে।