বিভিন্ন দাবিতে আবারও সচিবালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছে জনপ্রশাসন কেন্দ্রিক সংযুক্ত পরিষদ।
এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তারা কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ যাত্রা ও অবসরভোগীদের চিকিৎসাভাতাসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছিল।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো হলো:
-
পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা,
-
সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিনের জন্য চালু করা,
-
সঞ্জীবনী ভাতা ২০ হাজার টাকা করা,
-
পরিবারের ছয়জনের জন্য রেশন সুবিধা চালু করা, ইত্যাদি।
রবিবার সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ দেখায়। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হয়। শুরুতে তারা বাদামতলায় জড়ো হয়।
বিক্ষোভ সমাবেশে সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন এবং কর্মচারীদের দাবির পক্ষে সমর্থন জানান।
