যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তানভীরের মৃত্যু, মৃ'তে'র সংখ্যা দুই

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তানভীরের মৃত্যু, মৃ’তে’র সংখ্যা দুই

ঢাকা দেশ জুড়ে

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে তানভীর (৯) মারা গেছে। সোমবার সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু নিশ্চিত হলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর তার বাবা তুহিন হোসেন (৩৮) মারা যান; তার দেহের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মা ইবা আক্তার (৩০) এবং ছোট ছেলে তাওহীদ (৭)।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বউবাজার এলাকায় সাত তালার একটি বাসায় এসি বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।