মানবতাবিরোধী অপরাধের মা'ম'লা'য় সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ৪৫ জনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধের মা’ম’লা’য় সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ৪৫ জনের শুনানি আজ

আন্তর্জাতিক

জুলাই ও আগস্টে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সাবেক সচিব, প্রাক্তন সাংসদসহ মোট ৪৫ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এবং ট্রাইব্যুনাল-২–এ এসব মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও প্রসিকিউশন পক্ষ থেকে সময় চাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১–এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মঙ্গলবারের শুনানিতে দালিলিক প্রমাণ, প্লেস অব অকরেন্স, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাবলি তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেছে।

এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মামলায় সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনাল-২–এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।