মোহাম্মদপুরে ইউল্যাব শিক্ষার্থীর ঝু'ল'ন্ত ম'র'দে'হ উদ্ধার

মোহাম্মদপুরে ইউল্যাব শিক্ষার্থীর ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার

ঢাকা দেশ জুড়ে

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে তানহা বিনতে বাসার (২০) নামে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

মঙ্গলবার মোহাম্মদপুর থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তানহার বাবা আবুল বাশার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে তানহার বাবা খবর পেয়ে বাসায় এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা ইউল্যাবের বিবিএ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, সাইমুন নামে এক যুবক দীর্ঘদিন ধরে তানহাকে বিভিন্নভাবে মানসিকভাবে হয়রানি করছিলেন। তারা ধারণা করছেন, এই নির্যাতনের কারণেই তানহা আত্মহত্যা করেছেন।

তানহার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।