অধরা খান কানাডায়, দেশে মুক্তির অপেক্ষায় ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’

অধরা খান কানাডায়, দেশে মুক্তির অপেক্ষায় ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’

বিনোদন

চিত্রনায়িকা অধরা খান বর্তমানে কানাডায় রয়েছেন। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর দুটি চলচ্চিত্র— ‘দখিন দুয়ার’ (সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড) এবং ‘ঋতুকামিনী’ (জাহিদ হোসেন)। ইতিমধ্যেই দুটি সিনেমার ডাবিং শেষ করেছেন তিনি।

কানাডায় দীর্ঘদিন অবস্থান করায় অধরা খান সেখানে চলচ্চিত্র ও বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। গত বছরের শেষ ভাগে তিনি একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও জানুয়ারিতেই শুরু হচ্ছে আরও কয়েকটি বিজ্ঞাপনের শুটিং।

সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন ‘Forty Eight Hours’ নামের প্রোজেক্টের সঙ্গে। অধরা বলেন,

“৪৮ ঘণ্টায় একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনি লেখা থেকে সম্পূর্ণ কাজ শেষ করতে হয়। এতে আমার চলচ্চিত্র ক্যারিয়ার আরও শক্তপোক্ত হবে।”

দেশীয় সিনেমার পাশাপাশি, অধরা তিনটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এর মধ্যে একটি প্রজেক্ট চূড়ান্ত অবস্থায় রয়েছে এবং শুটিং হবে ইউরোপে। তিনি বলেন,

“শিগগিরই দেশে ফিরবো। সহশিল্পী ও বিস্তারিত শেয়ার করতে পারছি না, তবে এক প্রজেক্ট চূড়ান্ত।”

কেন দীর্ঘদিন দেশে নেই, এই প্রশ্নের জবাবে অধরা খান বলেন,

“দেশে যাওয়াটা আমার জন্য কঠিন নয়। তবে ইন্ডাস্ট্রিতে কাজ কম থাকায় নিজেকে আরও প্রস্তুত করতে কানাডায় চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজে যুক্ত হয়েছি। আশা করেছি তার থেকেও ভালো সুযোগ পেয়েছি।”