গাইবান্ধায় শয়নঘর থেকে গৃহবধূর ঝু'ল'ন্ত ম'র'দে'হ উ'দ্ধা'র

গাইবান্ধায় শয়নঘর থেকে গৃহবধূর ঝু’ল’ন্ত ম’র’দে’হ উ’দ্ধা’র

ঢাকা দেশ জুড়ে

গাইবান্ধা সদর উপজেলায় এক গৃহবধূকে নিজ ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শ্রীমতি মিতু রানী সরকার (২৫) কোমরপুর এলাকার রিপন সরকারের স্ত্রী এবং দুলাল মহন্তের মেয়ে। তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। পরিবারের পক্ষ থেকে আগেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ বাবার বাড়িতে অবস্থানকালে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি অপমৃত্যুর ঘটনা হিসেবে দেখা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।