হিলির বাজারে অতিরিক্ত দাম বৃদ্ধির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

হিলির বাজারে অতিরিক্ত দাম বৃদ্ধির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

দেশ জুড়ে রংপুর

রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। অভিযানে দেখা যায়, নিত্যপণ্যের অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ। এর ফলে দুই ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান রমজান মাসে নিয়মিত চালানো হবে। যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন।